১ ঘণ্টায় লেনদেন ৮৫ কোটি টাকার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ৩৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৪০ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬ টির, দর কমেছে ১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭ লাখ ৩৮ হাজার টাকা।