ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৩২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৭ জন মারা গেলেন।

শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ভর্তি ১,৬৫৫

হাম-উপসর্গে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১,৩০৫

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯৪০ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৯২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪০ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ হাজার ২৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে ৩৫ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

[atn_photocard]
আরো