অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ফতুল্লা, নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৯ জানুয়ারী, ২০২৫ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে অভিযানকারী দল নারায়নগঞ্জের ফতুল্লার মডার্ণ হাউজিং এলাকায় ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত হাউজিং থেকে ৩/৪” ব্যাস প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়েছে।

এছাড়া, মডার্ণ হাউজিং এর পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার বিপরীতে ২৮টি ডাবল চুলা অবৈধভাবে লাইন টেনে গ্যাস ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের অংশ হিসেবে ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৫৯টি শিল্প, ৯৫টি বাণিজ্যিক ও ১৯,৪১১টি আবাসিকসহ মোট ১৯,৬৬৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৫,৯২০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনার স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

আরো