বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব পদবি

স্থানীয় সরকার আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়।

সেখানে ইউনিয়ন পরিষদ সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, মেয়াদত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার।

এ সম্পর্কিত আরো সংবাদ

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

তারেক-এর্দোয়ান বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।

ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সচিব।

[atn_photocard]
আরো