প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন
দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ আছর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বাদ যোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাজীপুরের বাগানবাড়ীতে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে।
দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম। এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।