এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয় ১২ হাজার ৭৮৯ কোটি টাকা
ঈদের পর এপ্রিলের প্রথম ১২দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৭৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫৩ পয়সা হিসেবে)। আজ রোববার (১৩ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।