সিটি ব্যাংকের ইপিএস অপরিবর্তিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির ৬৮ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১০ টাকা ৫৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ টাকা ৬১ পয়সা ছিল।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।

[atn_photocard]
আরো