ট্রেকহোল্ডার মোঃ আব্দুস সালামের মৃত্যুতে ডিএসইর শোক প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন সম্মানিত ট্রেকহোল্ডার ও সালাম এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম ১৬ মে ২০২৫ তারিখে রাত ১০:৩০ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মোঃ আব্দুস সালাম ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ডিএসইর সদস্য ছিলেন। পুঁজিবাজারের পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, লেখক ও শিক্ষাবিদ ছিলেন এবং ‘অবিস্মরণীয় প্রকাশনী’ এর স্বত্ত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও পরিচালনা পর্যদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের প্রথম জানাজা আজ সকাল ৯:৩০ মিনিটে সিতারা জামে মসজিদ, শিংটোলা, বাংলা বাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বেলা ২:৩০ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার কাজিপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোঃ আব্দুস সালাম স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর অবদান পুঁজিবাজারে স্মরণীয় হয়ে থাকবে।

আরো