অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সূত্র মতে, গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯০ টাকা ৭০ পয়সা। আর গত ২৪ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ২৫৩ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬২ টাকা ৫০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

[atn_photocard]
আরো