‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান’’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ জুলাই (সোমবার) ২০২৫ তারিখে জনাব মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সোনারগাঁও, জোবিঅ-সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বেইলর এবং নয়াপুর এলাকার বিভিন্ন স্থানে ০৪ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৬.৫ কি.মি এলাকার প্রায় ২০০০ টি আবাসিক বার্ণারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়ে, ২”ডায়া বিশিষ্ট ২১৫ ফিট, ১.৫” ডায়া বিশিষ্ট ৫০ ফিট, ১.২৫” ডায়া বিশিষ্ট ৭০ ফিট এমএস লাইন/পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও প্লাস্টিক পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়। অবৈধ বিতরণ/সার্ভিস লাইন উচ্ছেদপূর্বক উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।
একই দিনে, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ এর সমন্বয়ে গঠিত বিশেষ টীম কর্তৃক আবিবি-নারায়ণগঞ্জ এর অধীনস্থ জোবিঅ-মুন্সীগঞ্জ এবং আবিবি-সোনারগাঁও এর আওতাধীন জোবিঅ-মেঘনাঘাট এলাকায় ভোর ৬.০০ টা থেকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ১. আপন বোর্ড মিলস (৩৭০-০০০০২৯) (হাউস লাইনে অতিরিক্ত পোর্ট পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পোর্টগুলো কিলিং এবং ওয়েল্ডিং করা হয়)। ২.স্টার ফিশিং এন্ড টুয়াইন ফ্যাক্টরী (৮৭০-০০০০৪৬) পরিদর্শনকালে পরিলক্ষিত অতিরিক্ত পাজিং পয়েন্ট কেটে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করা হয়। ৩. আইডিয়াল টেক্সটাইল মিলস লিঃ (৩৭০-০০০০০৯) (হাউস লাইনে অতিরিক্ত পোর্ট পরিলক্ষিত হওয়ায় পোর্টগুলা কেটে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করা হয়। ৪. এভারেস্ট পাওয়ার জেনারেশন লিঃ-এর গ্রাহক আঙ্গিনা পরিদর্শনকালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি এবং ৫. মেসার্স তন্ময় ফিসিং নেট ইন্ডাষ্ট্রিজ লিঃ পূর্বের বিচ্ছিন্নকৃত গ্রাহক। পরিদর্শনের লক্ষ্যে গ্রাহক আঙ্গিনায় প্রবেশ করলে গ্রাহক প্রতিনিধি কর্তৃক বাধা প্রদান করায় পরিদর্শন করা সম্ভব হয়নি।