নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৭ আগস্ট চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ অঞ্চলের সাইনবোর্ড, পাসপোর্ট অফিস, মৌচাক বাসস্ট্যান্ড, বউ বাজার ব্রিজ, গোদনাইল, এনায়েতনগর, সিদ্ধিরগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এই কারণে আগামী ০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরী বাড়ী, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজীগঞ্জ, ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়ী এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার

লঞ্চের ভাড়াও বাড়লো

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এছাড়াও, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
— তিতাস গ্যাস কর্তৃপক্ষ

[atn_photocard]
আরো