ডিবিএ’র নির্বাচনে প্রার্থী হলেন যারা

পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর ২০২৪-২৫ (২৪ মাস) মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ২৯ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে নির্বাচন বোর্ড গত ৫ সেপ্টেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী গত ১৫ থেকে ১৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নমিনেশন ফর্ম সংগ্রহ এবং দাখিলের তারিখ ও সময় নির্ধারিত ছিল। উক্ত সময়ের মধ্যে ১৫ জন প্রার্থী নমিনেশন ফর্ম সংগ্রহ এবং দাখিল করেছেন।

ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

নমিনেশন ফর্ম সংগ্রহ করা প্রার্থীরা হলেন-ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমশের ও এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

ডিবিএর পরিচালনা পর্ষদ ১৫ জন পরিচালক নিয়ে গঠিত। যারা প্রতি দুই বছর পর পর এসোসিয়েশনের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বর্তমান পর্ষদের মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বরে শেষ হবে। ফলে নতুন ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য নির্বাচন বিধি মোতাবেক তফসিল ঘোষণা করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের দায়িত্বে রয়েছেন এরএনআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। বোর্ডের অপর দুই সদস্য হলেন- মোরশেদ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান ও রোজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত হোসেন খান।

আরো