দর বৃদ্ধির শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

ইস্টার্ন ব্যাংকের পরিচালকের শেয়ার গ্রহণের ঘোষণা

জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৩ বারে ৮৫ লাখ ৮৯ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটি ২৩৮ বারে ১৮ লাখ ১৯ হাজার ২৫০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১৮৫ বারে ৯৯ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।

[atn_photocard]
আরো