পদত্যাগ করেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। তার চাকরির বয়স আরও ১০ মাস ছিল। এ অবস্থায় তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

তবে মইনুল খান ওমরাহ হজ করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন, যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান। জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

[atn_photocard]
আরো