দুই শতাধিক শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৪ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

এমারেল্ড অয়েলে চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সূচকের পতনে চলছে লেনদেন

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৮ কোটি ১৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৪টি কোম্পানির, বিপরীতে ১৪৩ কোম্পানির দর কমেছে। আর ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো