শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা করছেন? যাওয়ার আগে জেনে নেওয়া ভালো—আজ আপনার পছন্দের মার্কেট খোলা নাকি বন্ধ। ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই অযথা ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন।
শনিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ:
শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার।
শনিবার যেসব মার্কেট বন্ধ:
ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শরীফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।
কেনাকাটায় বের হওয়ার আগে দিনের ভিত্তিতে বন্ধের তালিকা জেনে নিন—তাহলেই সময় ও ভোগান্তি দুটোই বাঁচবে।