২৪ বছর পূর্তি উদযাপন করলো প্রিমিয়ার ব্যাংক

সেবা ও সাফল্যের অবিরাম যাত্রায় ২৪ বছর উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক। গত বৃহস্পতিবার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে কেক কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকদের মধ্যে আব্দুস সালাম মুর্শেদী, এম ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ।

প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল বলেন, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

এরপর থেকে সেবা ও সাফল্যের অবিরাম যাত্রায় ২৪ বছরে আমরা সবার বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম (এফসিএমএ) সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সেবা ও সাফল্যের এই পথচলা অব্যাহত থাকবে। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এএএ রেটেড ব্যাংক, যার বর্তমান আমানত ও মূলধনের পরিমাণ যথাক্রমে ৩০ হাজার ৫৩৪ কোটি টাকা ও ২৭ হাজার আট কোটি এবং খেলাপি ঋণের হার ৪.৮৯ শতাংশ। আমাদের সবগুলো অর্থনৈতিক সূচক বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব ভালো অবস্থানে আছে যা একটি ঈর্ষনীয় সাফল্য। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংকটি সব ধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে।’

২৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড এবং প্রিমিয়ার ব্যাংক-ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

[atn_photocard]
আরো