লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকার।

১৮ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, বীচ হ্যাচারি, জেমিসি সি ফুড, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ এবং লিব্রা ইনফিউশন লিমিটেড।

[atn_photocard]
আরো