সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯.৬১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকার বা ১৯.৬১ শতাংশ লেনদেন বেড়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৮২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ২৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির।

[atn_photocard]
আরো