২ ঘণ্টায় ২৭৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

আইটি কনসালট্যান্টসে কোম্পানি সচিব নিয়োগ

নবায়ন হয়নি সনদ; আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৯৭ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ১৩ লাখ ১১ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৬টি, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো