২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন নয়

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে এবং কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

আবারও কমল স্বর্ণের দাম

কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো— বহুদুরপে (বহুদুরপে), জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন থেকেও বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

[atn_photocard]
আরো