সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লভ্যাংশ ঘোষণা

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, দর কমেছে ৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৯৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৮৬পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, দর কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা।

[atn_photocard]
আরো