ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে রুল জারি
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটকারীর আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন আদালত