সূচক-লেনদেনে ঊর্ধ্বমুখী বাজার

পূজার ছুটির আগের শেষ কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

দিনভর লেনদেন হওয়া ৩৮১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, দর কমেছে ১৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।

ডিএসইতে ৫০২ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৩ পয়েন্টে।

সিএসইতে ১৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪ টির দর বেড়েছে, কমেছে ৬৪ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো