এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২৫ অক্টোবর আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে তাদের প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী। ‘২৭ ইয়ার্স অ্যাঙ্কর্ড ইন ট্রাস্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসব ব্যাংকটির এক অনুপ্রেরণামূলক ও সফল যাত্রার এক অনন্য মাইলফলক।

রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, এমটিবি’র ২৭ বছরের পথচলার স্মৃতিচারণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

হোটেল-রেস্তোরাঁয় ডলারের ১৫% রাখার সুযোগ

সৈয়দ মাহবুবুর রহমান তার বক্তব্যে নিয়ন্ত্রক সংস্থা, সব এমটিবিয়ান, গ্রাহক, অংশীদার এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ২৭ বছরের এই পথচলায় মানুষের অকৃত্রিম বিশ্বাস-ই হলো এমটিবি’র সবচেয়ে বড় শক্তি।

এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় দিনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, যা উদ্ভাবন, স্থায়িত্ব এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

[atn_photocard]
আরো