দরপতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।চামড়া শিল্প প্রতিবেদন

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৬০ পয়সা থেকে ২০ পয়সা কমে ৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা

বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লেদার। কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা থেকে ১০ পয়সা কমে ১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ৭৫৮ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সা কমে ৭২২ টাকায় দাঁড়িয়েছে।

দরপতনের শীর্ষ দশ কোম্পানি ও সিকিউরিটিজের তালিকায় আরও রয়েছে—ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং এটলাস বাংলাদেশ

[atn_photocard]
আরো