ইনটেকের বোর্ড সভা ১৫ নভেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতে কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বিকেল ৪টায় ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, বিকেল সাড়ে ৪ টায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও বিকেল ৫টায় ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এবং সাড়ে ৫টায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।