সূচক ও লেনদেনের পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌

দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ২৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৩ কোটি ৯৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৬ পয়েন্টে।

সিএসইতে ২০৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩ টির দর বেড়েছে, কমেছে ১২০ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ১৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো