শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর পাশে এবি ব্যাংক

আসন্ন শীত মৌসুমে দেশের দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে এবি ব্যাংক লিমিটেড।

শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে নিজ কার্যালয়ে এ অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবি ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

আরো