সূচকের পতনে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

আবারও বাড়ল সোনার দাম

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো