কপারটেকের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

[atn_photocard]
আরো