ইন্টারন্যাশনাল লিজিংয়ের ফাইন্যান্স কোম্পানী আইন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর উদ্যোগে ফাইন্যান্স কোম্পানী আইন-২০২৩ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় কোম্পানির প্রধান কার্যালয়ে স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, মেরিডিয়ান ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এবং বাংলাদেশ এসোসিয়েশন ও ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান কাজী এম.আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান হাসান শহিদ ফেরদৌস।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

এছাড়াও আলোচনায় অংশ নেন আইএলএফএসএল এর পরিচালনা পর্ষদের সদস্যগণ, সাবসিডিয়ারি ও ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানবৃন্দ, ঋণ গ্রাহক ও আমানতকারীগণ, বিশিষ্ট আইনজীবী, অভিজ্ঞ ব্যাংকার এবং আইএলএফএসএল এর ব্যবস্থাপনা পরিচালকসহ আরো অনেকে।

LankaBangla securites single page
সেমিনারের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন শেখ নাজিবুল ইসলাম, প্রাক্তন অনুষদ সদস্য, বিআইবিএম এবং আইনী বিশ্লেষণ সার্বিকভাবে তুলে ধরেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, লিগ্যাল রিটেইনার, আইএলএফএসএল।

[atn_photocard]
আরো