ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানির মোট ৩৯ কোটি ৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সানলাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ১২ লাখ, দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৬ কোটি ৪১ লাখ ৬ হাজার এবং তৃতীয় স্থানে বীচ হ্যাচারির ২ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ১ লাখ ৬০ হাজার, রবি আজিআটার ১ কোটি ১ লাখ ৭ হাজার এবং ই- জেনারেশনের ৯৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো