এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা। গতকাল শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

কাস্টডিয়ান হিসেবে অনুমোদন পেল সিডিবিএল

কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলমের সভাপতিত্বে সভায় (এজিএম) স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং মিকাইল শিপারসহ বোর্ডের অন্য পরিচালকরা অংশ নেন। আরও ছিলেন আইসিবির প্রতিনিধি পরিচালক মাজেদা খাতুন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ বলেন, আমরা আগামীতে কী হবে তার ওপর নির্ভর করে আমাদের ব্যবসায়িক কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সর্বদা প্রবৃদ্ধি অর্জন করেছি এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা পাশে থাকলে আমরা ভবিষ্যতেও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।

[atn_photocard]
আরো