সংসদ অধিবেশন বসছে বিকেলে

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও চলতি বছরের চতুর্থ অধিবেশন বসছে আজ।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা বৈঠকে চূড়ান্ত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন

জানা গেছে, এই অধিবেশনের শেষে অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

এই অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-সহ বেশ কিছু আইন পেশ হতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

[atn_photocard]
আরো