২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও হামিদ ফেব্রিক্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

জানা গেছে, এখন থেকে ‘সাউথইস্ট ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ সাউথইস্ট ব্যাংক পিএলসি’ হবে। ২০ নভেম্বর থেকে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ‘হামিদ ফেব্রিক্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ হামিদ ফেব্রিক্স পিএলসি’ হবে। ২০ নভেম্বর থেকে কোম্পানিটি হামিদ ফেব্রিক্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

আরো