দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকার্স (বিডি অটোকার্স) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭৪০ বারে ২ লাখ ৪৯ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩২ বারে ৪৬ লাখ ৬৪ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪১ বারে ২ লাখ ৯১ হাজার ৬১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –একমি পেস্টিসাইডসের ৭.৩০ শতাংশ, পূবালী ব্যাংকের ৬.৯৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.০৮ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের ৫.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৫.০৪ শতাংশ ও ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৫.০১ শতাংশ দর বেড়েছে।

[atn_photocard]
আরো