কারণ ছাড়াই বাড়ছে ইয়াকিন পলিমারের শেয়ারদর

কোনও প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

রোববার (২৬ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ অক্টোবর ইয়াকিন পলিমার লিমিটেডের লিমিটেডের শেয়ারের দাম ছিল ২৩.৮০ টাকায়। আর ১১ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩২.৯০ টাকায়। ফলে কয়েক কার্যদিবসের কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯.১০ টাকা বা ৩৮.২৪ শতাংশ।

এভাবে, কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আরো