দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

সূত্র মতে, সোমবার (২৩ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ইউনিট প্রতি দর কমেছে ৬ দশমিক ০৬ শতাংশ । আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ফ্যামিলি টেক্সের ৫.০০ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.৬২ শতাংশ, আজিজ পাইপসের ৪.৪৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৪.৪২ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিংয়ের ৪.৩৫ শতাংশ, একটিভ ফাইনের ৪.০৮ শতাংশ ও জেনারেশন নেক্সটের ৪.০০ শতাংশ কমেছে।

[atn_photocard]
আরো