ব্লক মার্কেটে লেনদেন ২৯ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির মোট ২৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ৪ কোটি ৮০ লাখ ৫৪ হাজার, দ্বিতীয় স্থানে এমারেল্ড ওয়েলের ৩ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার ও তৃতীয় স্থানে সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরটরিজের ২ কোটি ৩৭ লাখ ২৪ হাজার, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৬ লাখ ৯৯ হাজার, নাহি এ্যালুমিনিয়ামের ৮৮ লাখ ৯২ হাজার, ব্রাক ব্যাংকের ৮৮ লাখ ৭২ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৭১ লাখ ৩৬ হাজার এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো