ন্যাশনাল ব্যাংক লিমিটেড গফরগাঁও উপশাখার শুভ উদ্বোধন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ন্যাশনাল ব্যাংক লিমিটেড গফরগাঁও উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গফরগাঁও পৌরশহরের চাঁদনী মোড় এলাকায় এ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর) অরুণ কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা জুনায়েদ আহমেদ।
বক্তব্য রাখেন- ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভালুকা শাখার ম্যানেজার মোঃ শাহনেওয়াজ, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র মোঃ মনজুর মিয়া,গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম গোলন্দাজ, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন ও সিহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ফয়সাল হোসেন।