লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রীডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার।
২৫ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, সী পার্ল রিসোর্ট, সন্ধানী ইন্স্যুরেন্স , কর্ণফুলী ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং রূপালী ব্যাংক পিএলসি।