এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন

শিশুদের অ্যাকিউট কিডনি ইঞ্জুরির (একেআই) ফলে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন ‘পিডিকিডস ২০২৬’ শুরু হয়েছে। ইন্টারন্যশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন (আইপিএনএ) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন) অনুমোদিত দুই দিনব্যাপি (২৪-২৫ অক্টোবর) এই সম্মেলনের আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা’র পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ।

বাংলাদেশে শিশুদের একেআই একটি মারাত্মক স্বাস্থ্য জটিলতা হলেও এর গুরুত্ব যথাযথভাবে তুলে ধরা হয়না। ডায়ারিয়া, সেপসিস (রক্তে সংক্রমণজনিত জটিলতা), নিউমোনিয়া, কিডনির জন্মগত ত্রুটি, কিডনির জন্য ক্ষতিকর (নেফ্রোটক্সিক) ওষুধের ব্যবহার ইত্যাদি কারণে মূলত শিশুদের একেআই হতে পারে। দ্রুত শনাক্ত ও সময়মতো চিকিৎসা না হলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি, ক্রনিক কিডনি রোগ, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে।

এ সম্পর্কিত আরো সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮

ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ২,০৮৮

রোগ নির্ণয় না হলে বা দেরিতে হলে স্বাস্থ্য ঝুঁকিও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এটি প্রতিরোধযোগ্য। শিশুর শরীরে পর্যাপ্ত পানি বা তরল সরবরাহ নিশ্চিত করা, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা, কিডনির জন্য ক্ষতিকর ওষুধ এড়িয়ে চলা এবং ঝুঁকিতে থাকা শিশুদের কিডনির কার্যক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণ করা ইত্যাদি মেনে চললে ঝুঁকি অনেক কমে আসে।

এই বাস্তবতায় পিডিকিডস ২০২৬-এর মূল লক্ষ্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শিশুদের একেআই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা। সম্মেলনে, বিশ্বের শীর্ষস্থানীয় পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট (শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ), ইনটেনসিভিস্ট সহ সংশ্লিষ্ট মেডিকেল প্রফেশনালরা অংশ নিবেন। সেসময় একেআই-এর প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, দেশি-বিদেশি বিশিষ্ট বিশেষজ্ঞদের বক্তৃতা, কী-নোট সেশন, প্যানেল আলোচনাসহ কর্মশালার আয়োজন থাকবে, যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সময়মতো রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দেশি-বিদেশি বিশিষ্ট বিশেষজ্ঞদের বক্তৃতা, কী-নোট সেশন, প্যানেল আলোচনাসহ কর্মশালার আয়োজন থাকবে, যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সময়মতো রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বক্তাদের মধ্যে অংশ নিবেন সিঙ্গাপুর থেকে প্রফেসর ইয়াপ হুই কিম; ডা. নং কার হুই; ডা. নিও ইওক লিন; ভারত থেকে প্রফেসর আরভিন্দ বাজ্ঞা; প্রফেসর রাজীব সিনহা; যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর রুপেশ রাইনা; নিউজিল্যান্ড থেকে ডা. জিন কোহ; এবং মালয়েশিয়া থেকে ডা. ক্যারোলিন ইং। সম্মেলনে চেয়ারপার্সন হিসেবে দায়িত্বে থাকছেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; কো-চেয়ারপার্সন হিসেবে থাকছেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সাবিনা সুলতানা; এবং কোর্স ডিরেক্টর হিসেবে থাকছেন পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. আজমেরী সুলতানা।

[atn_photocard]
আরো