এশিয়াটিক ল্যাবরেটিজের সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সাবস্ক্রিপশন আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা তুলবে কোম্পানিটি।

সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতবছরের ১৫ জানুয়ারি কোম্পানিটির সম্পদের ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন ওঠায় সাবস্ক্রিপশন প্রক্রিয়া স্থগিত করে বিএসইসি। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। বিভিন্ন মাধ্যমে কমিশনের কাছে এশিয়াটিক ল্যাবরেটরিজের সম্পদ বাড়িয়ে দেখানোর অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য সাবস্ক্রিপশন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়। এ বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি।

এ সম্পর্কিত আরো সংবাদ

পরবর্তীতে গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৮৮৯তম কমিশন বৈঠকে ওই কোম্পানির সাবস্ক্রিপশন প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যা বিএসসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

জানা যায়, আইপিওতে আবেদনের জন্য প্রত্যেক তালিকাভুক্ত সিকিউরিটিজে স্বদেশী বিনিয়োগকারীর ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর অনাবাসী বাংলাদেশীদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১০ হাজার টাকা। সর্বোচ্চ সীমাও একই। সাধারণ বিনিয়োগকারীরা প্রতি শেয়ার ২০ টাকা মূল্যে পাবেন।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

আরো