শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। রোববার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফান্ড সূত্র জানা গেছে,৩১ ডিসেম্বর,২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৩৭ পয়সা।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৬৮ শতাংশ

ডিএসই বাজার মূলধন কমেছে ১ হাজার কোটি টাকা

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ৯৯ পয়সা। গত বছর ছিলো ১২ টাকা ১১ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১ টাকা ৮৪ পয়সা। গত বছর ছিলো ১১ টাকা ৯৫ পয়সা।

[atn_photocard]
আরো