শেয়ার বিক্রি করবে ই-জেনারেশনের প্লেসমেন্টহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের প্লেসমেন্টশেয়ারধারী ইজেনারেশন সলিউশনস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৬৮ শতাংশ

ডিএসই বাজার মূলধন কমেছে ১ হাজার কোটি টাকা

জানা গেছে, কোম্পানিটি (ইজেনারেশন সলিউশনস লিমিটেড) ইজেনারেশনের ৪ লাখ ৬৭ হাজার ৫৯৪টি শেয়ার বিক্রি করবে। ঘোষিত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করা হবে।

ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান ইজেনারেশন সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। অন্যদিকে তার স্ত্রী ও ইজেনারশন লিমিটেডের পরিচালক ইজেনারেশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

[atn_photocard]
আরো