লেনদেনের শীর্ষে গোল্ডেন সন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস. এস. স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার।

১৭ কোটি ২২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হার্ভেস্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

[atn_photocard]
আরো