দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০৭ বারে ৮ লাখ ২৮ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭২ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসইর বৈঠক

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৩১১ বারে ৪ লাখ ৮২ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ১৮৭ বারে ৪ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.২৫ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.১৯ শতাংশ, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৬ শতাংশ, আইটিসির ৬.১৪ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৫৮ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্টের ৪.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

[atn_photocard]
আরো