সূচকের উত্থানে বাড়ল তিন শতাধিক শেয়ারের দর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৭২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১০৯৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২০৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৪ কোটি ৮৬ লক্ষ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৬ কোটি ৫৫ লক্ষ ৩৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৬টি কোম্পানির, বিপরীতে ২১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো