ব্লক মার্কেটে লেনদেন ১৩৭ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ৮৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকের ৮৩ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা, দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা ও তৃতীয় স্থানে আলহাজ্ব টেক্সটাইলের ৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো